নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্যারিসকে বলা হয় শিল্পের শহর। প্যারিস নগরী শিল্পীদের চোখে পীঠস্থান হিসেবেই পরিচিত।ঝাড়গ্ৰামেরবিনপুর-২ ব্লকের শিলদার বাসিন্দাশিল্পী সুব্রত দে-র হাতে তৈরি প্রতিমার শোলার গয়না এবার প্যারিস পাড়ি দিচ্ছে ।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্যারিসকে বলা হয় শিল্পের শহর। প্যারিস নগরী শিল্পীদের চোখে পীঠস্থান হিসেবেই পরিচিত।ঝাড়গ্ৰামেরবিনপুর-২ ব্লকের শিলদার বাসিন্দাশিল্পী সুব্রত দে-র হাতে তৈরি প্রতিমার শোলার গয়না এবার প্যারিস পাড়ি দিচ্ছে ।
বাংলার শোলা শিল্পেরএক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।দুর্গাপ্রতিমার ডাকের সাজে শোলা অপরিহার্য।তবু উচ্চ মহলে শোলারকাজ আজও অন্ত্যজ শিল্প হিসেবেই রয়ে গিয়েছে।সেকারণেই বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া সুব্রত দে শোলা শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার পণ করেন। দুর্গাপ্রতিমার জন্য তাঁর তৈরি শোলার গয়না শিল্পমহলেও স্বীকৃতি পাচ্ছে।
দশম শ্রেণিতে পড়ার সময় বাবা অসুস্থ হয়ে পড়েন।ফলে সংসারের হাল ধরতে হয়েছিল সুব্রতকেই। পড়া চালানোর পাশাপাশি মাটির দুর্গাপ্রতিমা তৈরির কাজ শুরু করেন। প্রতিমার শোলার গয়না তৈরিতেও হাত পাকাতে থাকেন। পরবর্তীকালে শুধু শোলার গয়না তৈরির কাজেইমনোনিবেশ করেন সুব্রত। প্রথমে স্বল্প কাজের অর্ডার পান। পরবর্তীতে জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্গা প্রতিমার শোলার গয়না তৈরির অর্ডার আসতে শুরু করে। সমাজ মাধ্যমেও নিজের কাজের বিজ্ঞাপনে জোর দেন। ফলেঅচিরেই প্রবাসী বাঙালিদের চোখে সুব্রতর কাজ নজরে পড়ে। বিদেশ থেকেও এরপর শোলার গয়নার অর্ডার আসা শুরু হয়। বাড়ির লাগোয়া ছোট দোকান ঘরে বসেই গয়না তৈরির কাজ করেনশিল্পী। স্থানীয় যুবকদেরও একাজে উৎসাহিত করছেন। প্রতিমার গয়না তৈরিতে নানা ধরনের উচ্চমানের পুঁতি, নাইলনের সুতোর কাঁচামাল পাঞ্জাব থেকে আসে। প্রতিমার সাইজ অনুযায়ী গয়না তৈরি হয়।একটি প্রতিমার একসেট শোলার গয়নার দামপাঁচ হাজার টাকা থেকে শুরু করে দু’লাখ টাকা পর্যন্ত হয়। একসেট গয়নার কাজে একমাসেরও বেশি সময় লাগে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,কেরালার মতো রাজ্যে এবার সুব্রতর হাতে তৈরি শোলার গয়না পাঠানো হচ্ছে। বছর ছাব্বিশের এই শিল্পীর হাত ধরে শোলার কানপাশা,এককল্কা,পাঁচকল্কার গয়না অন্য মাত্রা পেয়েছে। সুব্রত বলেন, উচ্চ শিক্ষা অর্জনের পরেও শোলা শিল্পকে আঁকড়ে ধরেছিলাম।অথচপাঠ্যপুস্তক,পত্রিকায় শোলা শিল্পীর কাজ নিয়ে তেমনচর্চা হয়না। কিন্তুএই শিল্প বহু মানুষের রুটিরুজি।
শিল্পীর সংযোজন, কানাডার আটলান্টায় দুর্গাপ্রতিমার শোলার গয়না আগে পাঠিয়েছি। এবছর আমার হাতে তৈরি শোলার গয়না প্যারিস যাচ্ছে।
শিলদার বাসিন্দা জিৎ ধারা বলেন, সুব্রতদার কাছে শোলার কাজ শিখেছি।গত ছয় মাস ধরে দিনরাত শোলার গয়না তৈরির কাজ চলছে।এখন প্রতিমার গয়না পাঠানো শুরু হয়েছে। নিজস্ব চিত্র