Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমের স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, ধৃত প্রধান শিক্ষক

স্কুলে নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্তার অভিযোগে দমদম থানার পুলিস প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম শুভজিৎ ভট্টাচার্য।

দমদমের স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, ধৃত প্রধান শিক্ষক
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্কুলে নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্তার অভিযোগে দমদম থানার পুলিস প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম শুভজিৎ ভট্টাচার্য।  তিনি বারাসত থানা এলাকার ২/৬ টাকি রোডের এক আবাসনের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দমদমের এক হিন্দি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ক্ষুব্ধ অভিভাবকরা মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও চালিয়েছিল। 

Advertisement

তাঁদের অভিযোগ ছিল, ওই প্রধান শিক্ষক আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। স্কুলে ছাত্রীরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগে।

Advertisement
সম্পর্কিত সংবাদ