Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি ব্যবস্থা না থাকায় ঢালাই রাস্তায় জল, বিপাকে পড়ুয়ারা

পুজোর আগে বালুরঘাট ব্লকের হোসেনপুর-মঙ্গলপুর সংযোগকারী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয়রা।

নিকাশি ব্যবস্থা না থাকায় ঢালাই রাস্তায় জল, বিপাকে পড়ুয়ারা
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: পুজোর আগে বালুরঘাট ব্লকের হোসেনপুর-মঙ্গলপুর সংযোগকারী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। মঙ্গলপুর এলাকায় ৫১২ জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী পিচের রাস্তাটি প্রায় তিন কিমি ঘুরে মালঞ্চায় গিয়ে ফের ওই জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। মঙ্গলপুর এলাকায় জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হওয়ার মুখে প্রায় ৫০ মিটার অংশ ঢালাই রাস্তা। স্থানীয়দের অভিযোগ, সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় ঢালাই রাস্তার নিচু অংশে অল্প বৃষ্টি হলে জল জমে যায়। তখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন স্থানীয়রা। এই রাস্তার প্রায় লাগোয়া প্রণবানন্দ বিদ্যাপীঠ প্রাথমিক স্কুল। রাস্তার মুখে জল জমে থাকায় সমস্যায় পড়ে খুদেরা। স্কুলের প্রধান শিক্ষক অমিয়কুমার মাহাত জানান, পাঁচ বছর ধরে এই জল-যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। গতবছর  বালুরঘাট ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হলেও, আজও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বালুরঘাটের বিডিও প্রগতি নৌটিয়াল।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ