Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পারিবারিক অশান্তির জের,  মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে

পারিবারিক অশান্তির জেরে মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে। তারপর নিজেকে গুলি করে আত্মঘাতি হল সে।

পারিবারিক অশান্তির জের,  মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

আসানসোল, ২০ ফেব্রুয়ারি: পারিবারিক অশান্তির জেরে মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে। তারপর নিজেকে গুলি করে আত্মঘাতি হল সে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণীতে। 

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার জানা গেছে রাজা মুখার্জি প্রায়ই মা-বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করতো। না পেলে ঝগড়া করত। মারধর করতো। সম্প্রতি বাড়িটি বিক্রির জন্য চাপ দিচ্ছিল ছেলে। আর সেই নিয়ে বুধবারের ঝামেলার সূত্রপাত।

বেসরকারি সংস্থায় বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজ করত বছর পঞ্চাশের রাজা মুখার্জি। বুধবার পারিবারিক বিবাদের কারনে রাজা তার বয়স্ক বাবা দয়াময় কে মারধর করে। প্রাণে বাঁচতে দয়াময় পালিয়ে যান তার মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশিপুরে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আবার অশান্তি শুরু হয় রাজা ও তার মা সন্ধ্যা মুখার্জির মধ্যে। তখনই রাজা তার মাকে গুলি করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর নিজেকেও গুলি করে সে। আগুনের খবর পেয়ে ছুটে আসে কুলটি থানার পুলিশ ও দমকল। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরেই গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যার। আশঙ্কাজনক অবস্থায় রাজাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ