নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে হজরত লস্করের খুনের ঘটনায় ফের শনিবার হল ঘটনার পুনর্নির্মাণ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, হজরতকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কেরোসিন কিনেছিল ধৃত জলিল গাজি। সপ্তাহখানেক আগে জলিল কাজিপাড়ার দোকান থেকে কিনেছিল কেরোসিন। এদিন সেই দোকানে জলিলকে নিয়ে গিয়ে দত্তপুকুর থানার পুলিস পুনর্নির্মাণ করে। জেরায় জলিল জানিয়েছে, সে এক লিটার কেরোসিন কিনেছিল। তার উদ্দেশ্য ছিল মাঠের মধ্যে হজরতকে খুন করে সম্পূর্ণরূপে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া। পুরোপুরি প্রমাণ লোপাট ছিল তার লক্ষ্য। কিন্তু, কেরোসিন তেল কম পড়ে যায়। তাই অর্ধদগ্ধ অবস্থাতেই ছেড়ে সে চলে যায়। যদি, কেরোসিন দিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারত তাহলে হয় তো সে আর ধরায় পড়ত না। একইসঙ্গে ঘটনাস্থলে নিয়ে গিয়ে যে বেগুন খেতের তলায় হজরতের সিম লুকিয়ে রাখা হয়েছিল তা উদ্ধার করে পুলিস।



