Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুষ্কৃতীদের হামলায় আহত তৃণমূল কর্মী, মা-স্ত্রীকেও মারধর

দুষ্কৃতীদের হামলায় আহত তৃণমূল কর্মী, মা-স্ত্রীকেও মারধর
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: বৃহস্পতিবার রাতে বসিরহাটের বাঁশঝাড়ি এলাকায় কাদের মোল্লা নামে এক তৃণমূল কর্মীর উপরে দুষ্কৃতীরা হামলা করে। তিনি চিৎকার করলে ছুটে আসেন তাঁর মা ও স্ত্রী। তাঁদেরকেও মারধর করে দুষ্কৃতীরা। এরপর এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় কাদের মোল্লা সহ তাঁর মা ও স্ত্রী জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁর মাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
আহত কাদের মোল্লা বলেন, বেশ কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর ঝামেলা হয়। তার ফলে এই ঘটনা ঘটাতে পারে দুষ্কৃতীরা। এদিন ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে পুলিস দ্রুত গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ