Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে ধান ভেজানোর ডাবায় পড়ে শিশুর মৃত্যু

দাসপুরে ধান ভেজানোর ডাবায় পড়ে শিশুর মৃত্যু
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: মা রান্না করছিল। সেই সুযোগেই পাশের বাড়ি বেড়াতে যাওয়ার সময় ধান ভেজানোর ডাবায় পড়ে মৃত্যু হল এক শিশুকন্যার। শিশুটির বয়স ১৫ মাস। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সোনামুই গ্রামে। যদিও পুলিস জানিয়েছে, ওই মৃত্যু সম্পর্কে তাদের কাছে কোনও খবর নেই। বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুযোগ পেলেই শিশুটি পাশের বাড়ি বেড়াতে চলে যেত। সময় মতো ফিরেও আসত। এদিন শিশুটির মা রান্না করছিলেন। তিনি বলেন, এদিনও আমি ভেবেছিলাম মেয়ে পাশের বাড়ি বেড়াতে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খুঁজতে শুরু করেন। দেখা যায় প্রতিবেশীদের বাড়ি যাওয়ার পথেই পর পর তিনটি ধান ভেজানো ডাবা ছিল। তারই একটি ডাবেতে শিশুটির মৃতদেহ ভাসছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ