Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশের অগ্রগতির দায়িত্ব নিতে হবে   বেসরকারি সংস্থাকেও: কেন্দ্রীয় মন্ত্রী

দেশের আর্থিক সমৃদ্ধির দায়িত্ব বেসরকারি শিল্প সংস্থাগুলির হাতেই ঠেললেন কেন্দ্রীয় কয়লা ও খনিজমন্ত্রী জি কিষান রেড্ডি।

দেশের অগ্রগতির দায়িত্ব নিতে হবে   বেসরকারি সংস্থাকেও: কেন্দ্রীয় মন্ত্রী
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের আর্থিক সমৃদ্ধির দায়িত্ব বেসরকারি শিল্প সংস্থাগুলির হাতেই ঠেললেন কেন্দ্রীয় কয়লা ও খনিজমন্ত্রী জি কিষান রেড্ডি। মঙ্গলবার ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। শীঘ্রই আমরা তৃতীয় স্থানে পৌঁছব। কেন্দ্রীয় সরকার দেশীয় পণ্য উৎপাদনে যেমন জোর দিচ্ছে, তেমনই উদার আমদানি-রপ্তানি রীতি এনেছে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও দায়িত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এদিন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) ১৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন জি কিষান রেড্ডি। জিএসআইয়ের ডিরেক্টর জেনারেল অসিত সাহা এবং কোল ইন্ডিয়া, হিন্দুস্থান কপারের মতো কয়েকটি সংস্থার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ম্যাপ গ্যালারি, বিভিন্ন এগজিবিশন, জিএসআইয়ের সাফল্য প্রদর্শনকারী স্টল ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি বলেন, মোবাইল, ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেলসহ একাধিক ক্ষেত্রে লিথিয়ামের প্রয়োজন। লিথিয়াম তৈরির জন্য ভারতে জিএসআইয়ের সঙ্গে ‘ক্রিটিক্যাল’ মিনারেলের খোঁজ শুরু হয়েছে। আর্জেন্টিনা সরকারের সঙ্গে ভারত যৌথ উদ্যোগে কাজ শুরু করবে। সে-দেশেই ভারতের জন্য লিথিয়াম তৈরি হবে বলে জানান তিনি।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ