Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দেশি গার্লের প্রত্যাবর্তণ

দেশি গার্লের প্রত্যাবর্তণ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
পুরোদমে দেশে ফিরতে চলেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ হল তাঁর অভিনীত শেষ হিন্দি ছবি। তিনি যে ফের হিন্দি ছবির জগতে ফিরতে চলেছেন, তা আগেই শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিতেই নাকি দেখা যাবে তাঁকে। ‘ডন ২’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে ছিলেন তিনি। ফলে এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর প্রত্যাবর্তণের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই আশাই পূরণ হতে পারে বলে জল্পনা। উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। তাঁর বিপরীতে থাকছেন কিয়ারা আদবানি। তবে প্রিয়াঙ্কা কোন চরিত্রে থাকছেন, তা স্পষ্ট নয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ