Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

দেশে ডিজিটাল লেনদেনের ৮৩ শতাংশই ইউপিআইয়ের দখলে,  রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের

দেশে ডিজিটাল লেনদেনের ৮৩ শতাংশই ইউপিআইয়ের দখলে,  রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: খুব সহজে পেমেন্ট। খুচরো দেওয়ার ঝামেলা নেই। যার জেরে দেশে উল্কা গতিতে বাড়ছে ইউপিআই-এর দাপট। ২০১৯ সালে দেশের মোট ডিজিটাল পেমেন্টের ৩৪ শতাংশ করা হতো ইউপিআই-এর মাধ্যমে। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ শতাংশে। গত পাঁচ বছরে বৃদ্ধির গড় হার ৭৪ শতাংশের বেশি। অন্যদিকে, ক্রেডিট কার্ডের সংখ্যাও দিন দিন লাফিয়ে বাড়ছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর— এই পাঁচ বছরে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শেষ হিসেব, প্রায় ১০ কোটি ৮০ লক্ষ ক্রেডিট কার্ড রয়েছে মানুষের হাতে। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে একথা জানানো হয়েছে। শুরুর সময় থেকেই বাজিমাত করছে ইউপিআই। দেশে ডিজিটাল পেমেন্টের প্রসারে হয়ে উঠেছে চালিকাশক্তি। সেখানে ক্রমেই পায়ের তলার মাটি হারাচ্ছে আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, ক্রেডিট বা ডেবিট কার্ড। ২০১৯ সালের ডিসেম্বরে দেশের মোট ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সংখ্যার হিসেবে এগুলির সম্মিলিত অংশিদারিত্ব ছিল ৬৬ শতাংশ। মাত্র ৫ বছরের মধ্যে তা কমে হয়েছে ১৭ শতাংশ। বাকিটা ইউপিআইয়ের দখলে। ২০২৪ সালে মোট ২৪৬.৮৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। ২০১৮ সালে যা ছিল ৫.৮৬ লক্ষ কোটি টাকা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ