অমৃতসরে মত্ত পুলিশের গাড়ির ধাক্কা কিশোরীকে
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক স্কুলছাত্রীকে ধাক্কা পুলিশকর্মীর। বৃহস্পতিবারের এই ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল অমৃতসরের সুলতানউইন্ড এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফিরছিল বারো বছরের ওই কিশোরী। সেসময়ই দুর্ঘটনার শিকার হয় সে। গাড়ির নীচে আটকে পড়ে স্কুলছাত্রী। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় বেশ কিছুক্ষণ পর কিশোরীকে বের করে আনা সম্ভব হয়। ঘটনার পরেই অভিযুক্ত হেড কনস্টেবল অমৃতপাল সিংকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত কিশোরীর চিকিৎসা চলছে।

Advertisement