Bartaman Logo
২৭ মে, ২০২৬

দ্রুত শুনানিতে মৌখিক আবেদন নয়: প্রধান বিচারপতি

দ্রুত শুনানিতে মৌখিক আবেদন নয়: প্রধান বিচারপতি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: দায়িত্ব নিয়েই পুরনো পদ্ধতির বদল ঘটালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবার থেকে কোনও মামলার দ্রুত শুনানি ও নথিভুক্তকরণ নিয়ে মৌখিকভাবে আবেদন জানানো যাবে না শীর্ষ আদালতে। নিয়ম মেনে আদালতের নির্দিষ্ট স্লিপ অথবা ইমেলে আবেদন জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই নিয়ম।
Advertisement
পাশাপাশি আদালতের চৌকাঠে সব নাগরিক যাতে সমান গুরুত্ব পান, সে বিষয়ে জোর দেন প্রধান বিচারপতি খান্না। তিনি বলেন, ‘সংবিধান আমাদের অভিভাবকের দায়ভার দিয়েছে। মানুষের মৌলিক অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সব শ্রেণির মানুষকে সমান বিচার দেওয়ার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করা হয়েছে।’ গত রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর সময় কোনও মামলার দ্রুত শুনানির ক্ষেত্রে মুখে আবেদন জানাতে পারতেন আইনজীবীরা। সোমবার শপথ নেওয়ার একদিন পর সেই পদ্ধতি বদল করে দিলেন নয়া প্রধান বিচারপতি। 
সম্পর্কিত সংবাদ