নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চন্দনেশ্বর বাজারের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম লক্ষ্মী পাল (৬৯)। রাস্তা পেরনোর সময় একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। লরিটি আটক করেছে থানা। গ্রেপ্তার করা হয়েছে চালককে। অন্যদিকে, বাঁশদ্রোণী এলাকায় নিজের ঘরে আত্মঘাতী হলেন শেখর চক্রবর্তী (৬৯) নামে এক ব্যক্তি। বাড়িতে তিনি একাই ছিলেন। ১১টা নাগাদ বাড়ির লোকজন ফিরলে দেখেন, শেখরবাবুর ঘরের দরজা বন্ধ। দরজা ভাঙা হলে সিলিংয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।



