Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি বাইকের সংঘর্ষে জখম দুই চালক

মালদহের চাঁচল সামসী বাইপাস সড়কে ফের দুর্ঘটনা। দু’টি মোটরবাইকের সংঘর্ষে দু›জন চালক জখম হয়েছেন। রবিবার রাতে বাইপাস সড়কের ব্লকমোড়ের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরবাইক সামসীর দিকে যাচ্ছিল।

দু’টি বাইকের সংঘর্ষে জখম দুই চালক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল সামসী বাইপাস সড়কে ফের দুর্ঘটনা। দু’টি মোটরবাইকের সংঘর্ষে দু›জন চালক জখম হয়েছেন। রবিবার রাতে বাইপাস সড়কের ব্লকমোড়ের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরবাইক সামসীর দিকে যাচ্ছিল। অন্য বাইকটি সড়ক পার হওয়ার সময় দুটোর মধ্যে দুঘটনা ঘটে। পুলিস সূত্রে খবর, জখম মমতাজ আলি এবং রাকিব আলির মালতীপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। 
Advertisement
এদিকে, বাইপাস সড়কের বন্ধুমোড়ে যাত্রীবাহি টোটোকে বাঁচাতে গিয়ে সড়কপথ থেকে নীচে উল্টে পড়ে একটি ছোটগাড়ি। চাঁচল থেকে মালদহের দিকে যাচ্ছিল ছোটগাড়িটি। জখম চালক নয়ন মাহাতর প্রাথমিক চিকিৎসা হয়। দু’দিন আগেও ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে জেলাপরিষদ সদস্য সায়েরা বানুর গাড়ি। গত তিনমাসে চারজনের মৃত্যু সহ চাঁচল সামসী বাইপাস সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় উদ্বেগে পুলিস ও প্রশাসন। 
চাঁচল ট্রাফিক ইউনিট সূত্রে খবর, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্পিডোমিটার রাখা হয়েছে। সড়কপথের প্রতিটি সংযোগস্থলে গ্রীল ঘিরে রাখার পাশাপাশি স্পিডব্রেকার বসানো হয়েছে। পুলিস নজরদারি চালাচ্ছে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানো সহ পথ নিরাপত্তা নিয়ে মানুষকে বারবার সচেতন করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে মানুষকে এগিয়ে আসতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ