নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত কুলদীপ সিং সেঙ্গারকে দু’সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। চিকিৎসার জন্য বিজেপির বহিষ্কৃত এই নেতার আর্জি বৃহস্পতিবার মঞ্জুর করেছে আদালত । ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সাজা হয় সেঙ্গারের। পাশাপাশি পুলিসি হেফাজতে থাকাকালীন ওই নাবালিকার বাবার মৃত্যুর মামলাতেও ১০ বছরের জেল হয় তার। এদিন বিচারপতি প্রতিভা এম সিংয়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, দিল্লি এইমসে শারীরিক পরীক্ষার জন্য তাই দু’সপ্তাহের জন্য সেঙ্গারকে অন্তর্বর্তী জামিন দেওয়া হচ্ছে।



