সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রায় ২ কোটি টাকায় ময়নাগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে বেহাল রাস্তার সংস্কার শুরু হতে চলেছে। ইতিমধ্যে তিনটি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। বাদ যায়নি নির্দল কাউন্সিলারের ওয়ার্ডও। আগামী তিন মাসের মধ্যে শহরের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তা মেরামত হতে চলেছে বলে পুরসভা সূত্রে খবর। শনিবার ময়নাগুড়ি শহরের আটটি কাজের কথা জানালেন পুরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস রায়। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল বলেন, প্রথম পর্যায়ে আটটি কাজ ধরা হয়েছে। এরপর বাকি ওয়ার্ডে কাজ হবে।
Advertisement
জানা গিয়েছে, ময়নাগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রায় ১৭ লক্ষে পিচের রাস্তা হচ্ছে। ১১ নম্বর ওয়ার্ডেও প্রায় ২৪ লক্ষে পাকা রাস্তা হচ্ছে। ১২ নম্বর ওয়ার্ডে রাস্তা পাকা করার জন্য বরাদ্দ হয়েছে ২০ লক্ষ।
ময়নাগুড়ির ৫ এবং ২ নম্বর ওয়ার্ডে মনতোষ চৌধুরীর বাড়ি থেকে জর্দা নদী পর্যন্ত ২৭ লক্ষ টাকার কাজ শুরু হয়েছে। আরেকটি কাজ শুরু হয়েছে ৯ নম্বর ওয়ার্ডে। সেখানে খরচ হবে প্রায় ৪৩ লক্ষ।
প্রায় ২৩ লক্ষ টাকায় ময়নাগুড়ির দুই এবং তিন নম্বর ওয়ার্ডে অজয় দেবগুপ্তর বাড়ি থেকে সাহাপাড়া পর্যন্ত রাস্তা হবে। চার নম্বর ওয়ার্ডে সিনেমা হল থেকে কালীবাড়ি হয়ে পরেশ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ৪৩ লক্ষ টাকায় রাস্তার কাজ হবে। আরেকটি কাজ শুরু হয়েছে চার নম্বর ওয়ার্ডে। এখানে সিসি রোডের পাশাপাশি রাস্তার দু’পাশে গার্ডওয়াল হবে।
পুরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস বলেন, তিনটি কাজ শুরু হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত শুরু হচ্ছে। তিনমাসের টার্গেট রাখা হয়েছে। রাস্তার কাজগুলি স্টেট ফান্ড থেকে হচ্ছে।