সংবাদদাতা, দিনহাটা: তিথি না থাকলেও ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো হল দিনহাটার পিকনিধারা এপি বিদ্যালয়ে। ঢাকের শব্দে পুজোয় মেতে ওঠে কচিকাঁচারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন পুজোয়। প্রসাদ হিসেবে খিচুড়ি, পায়েস খাওয়ানো হয়। অকাল পুজো দেখতে অংশ নিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। প্রশাসনের শীর্ষকতারাও হাজির হয়েছিলেন এদিন ওই বিদ্যালয়ে।
Advertisement
এ বছর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়নি এই বিদ্যালয়ে। দীর্ঘদিনের রীতি মেনে পুজো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের একাংশ। মঙ্গলবার সকালে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। খবর পেয়ে নয়ারহাট পুলিস ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে পুলিস বাহিনী হাজির হয় বিদ্যালয়। সব পক্ষকে নিয়ে বৈঠকের পরে এদিন পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুজোর খরচ হিসেবে শিক্ষকরাও যেমন তাঁদের বেতন থেকে টাকা দিয়েছেন, তেমনি অভিভাবকরাও সাহায্য করেছেন।
সব পক্ষের সহমতের ভিত্তিতে এদিন ধুমধাম করে আয়োজন করা হয় পুজোর। সেজেগুজে কচিকাঁচারা হাজির হয় বিদ্যালয়ে। সরস্বতী পুজোয় অংশ নেয় তারা। মনোমালিন্য ভুলে পুজো হওয়াতে খুশি অভিভাবকরাও। সনাতনী জাগরণ মঞ্চের সম্পাদক মুকুল সেন বলেন, তিথি না থাকলেও পুজো হয়েছে। বিদ্যালয়ের শিশুরা খুশি মনে অংশ নিয়েছে পুজোতে। প্রশাসনের শীর্ষকর্তারা সহ এলাকার প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন পুজোতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল হোসেন বলেন, ভুল বোঝাবুঝির কারণেই উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে সকলে মিলে বৈঠকের পরে এদিন পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুজো আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবকিছুরই ব্যবস্থা করা হয়েছিল। নির্বিঘ্নেই পুজো সম্পন্ন হয়েছে।