Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলায় হত ৭৮, জখম ২০

দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। পরিস্থিতি আপাতত হাতের বাইরে

সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলায় হত ৭৮, জখম ২০
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

খারতুয়ম, ২০ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। পরিস্থিতি আপাতত হাতের বাইরে। এর মাঝেই সুদানের দারফুর অঞ্চলের এল ফাশের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে (আরএসএফ)। যদিও তারা সেই হামলার কথা স্বীকার করেনি। প্রকাশ্যে এই বিষয়ে বিবৃতিও জারি করেনি প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মুখপাত্র। জানা গিয়েছে, ওই মসজিদে ড্রোন হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮ জনের। জখম ২০।

Advertisement

শুক্রবার ভোরের (স্থানীয় সময়) নামাজের সময়ে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন দারফুরের এক শীর্ষ স্বাস্থ্য কর্তা। হামলা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নামাজের সময় মসজিদে ড্রোন আছড়ে পড়ে। চোখের পলকে অনেক মানুষ হতাহত হন। সুদানের দারফুর অঞ্চলের দখল নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের লড়াই চলছে। দারফুর অঞ্চলের এল–ফাশের শহরটি সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ