Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে বৃষ্টি, শিলিগুড়িতে শীতল হাওয়া

বৃষ্টির জেরে ফের শীতের আমেজ বেড়েছে দার্জিলিং পাহাড়ে। বেশ কিছুদিন মেঘমুক্ত ছিল দার্জিলিং পাহাড়। রোদের দাপটে পাহাড়ে শীতের কামড় কিছুটা কমেছিল। এই অবস্থায় শুক্রবার ফের পাহাড়ের আকাশে মেঘ জমে।

দার্জিলিংয়ে বৃষ্টি, শিলিগুড়িতে শীতল হাওয়া
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দার্জিলিং: বৃষ্টির জেরে ফের শীতের আমেজ বেড়েছে দার্জিলিং পাহাড়ে। বেশ কিছুদিন মেঘমুক্ত ছিল দার্জিলিং পাহাড়। রোদের দাপটে পাহাড়ে শীতের কামড় কিছুটা কমেছিল। এই অবস্থায় শুক্রবার ফের পাহাড়ের আকাশে মেঘ জমে। কয়েক পশলা বৃষ্টিও হয়। এর জেরে ফের পাহাড়ে শীতের কামড় বেড়েছে। এদিকে, পাহাড়ে আচমকা বৃষ্টি হওয়ায় এদিন সন্ধ্যার পর সমতলভাগ শিলিগুড়িতে শীতল হাওয়া চলে। যার জেরে এখানেও হালকা শীতের আমেজ ফিরে এসেছে। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাহাড়ে বৃষ্টি এবং উঁচু উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ