Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়ানজুলিতে অটোর ভিতর চালকের দেহ উদ্ধার

নয়ানজুলিতে অটোর ভিতর চালকের দেহ উদ্ধার
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্টেশনের পাশের নয়ানজুলি থেকে অটো চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাউড়িয়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত অটো চালকের নাম পুষ্পেন্দু রায় (৩০)। বাড়ি পাঁচলা থানার রানিহাটি সর্দার পাড়ায়। পুষ্পেন্দু রানিহাটি আন্দুল রুটে অটো চালাতেন। রবিবার রাতে বাউড়িয়া স্টেশনের পাশে নয়ানজুলি থেকে অটো চালকের দেহ ও অটো উদ্ধার করে বাউড়িয়া থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাউড়িয়া স্টেশনের পাশে নয়ানজুলিতে অটোর মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বাউড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে। পরিবারকে খবর দেওয়া হয়। তাঁদের অভিযোগ, কয়েকদিন আগে অটো স্ট্যান্ডে পুষ্পেন্দুর সঙ্গে ঝামেলা হয়েছিল। তাঁরা ঘটনার তদন্তের দাবি জানান। এদিকে সোমবার মৃত যুবকের পরিবারের লোকজন সন্দেহবশত গ্রামের এক যুবককে মারধর করতে থাকে। খবর পেয়ে পাঁচলা থানার পুলিস যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। পুলিসের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে পাঁচলা থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েকজন মহিলা সহ ২৫ জনকে আটক করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, হেনস্তা, পুলিসের কাজে বাধা দেওয়া এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। -ফাইল চিত্র  

Advertisement
সম্পর্কিত সংবাদ