Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ায় শববাহী গাড়িতে বেহুঁশ চালক, মৃতদেহের ট্রেতে খালাসি!

শববাহী গাড়ির চালকের আসনে বেঁহুশ হয়ে পড়ে রয়েছেন চালক। গাড়ির খালাসি সটান শুয়ে রয়েছেন পিছনের মৃতদেহ বহনকারী ট্রেতে।

উত্তরপাড়ায় শববাহী গাড়িতে বেহুঁশ চালক, মৃতদেহের ট্রেতে খালাসি!
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শববাহী গাড়ির চালকের আসনে বেঁহুশ হয়ে পড়ে রয়েছেন চালক। গাড়ির খালাসি সটান শুয়ে রয়েছেন পিছনের মৃতদেহ বহনকারী ট্রেতে। সোমবার রাতে হুগলির উত্তরপাড়ার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, শববাহী গাড়িটি উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের। মঙ্গলবার রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে শ্মশানে গেলেও গাড়ি নিয়ে আর ফেরেননি চালক ও খালাসি। এরপরেই ধরা পড়ে এই ঘটনা। অভিযুক্ত দুই অস্থায়ী কর্মীকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে বসিয়ে দিয়েছে উত্তরপাড়া পুরসভা।

Advertisement

মঙ্গলবার রাত থেকেই শববাহী গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। ভিডিওতে দেখা গিয়েছে, শববাহী গাড়ির চালক তাঁর আসনে উপুড় হয়ে পড়ে রয়েছেন। পাশেই পড়ে রয়েছে গাড়ির চাবি, পুরসভার আইডি কার্ড। অন্যদিকে, শববাহী গাড়ির পিছনে যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়, সেখানে শুয়ে রয়েছেন খালাসি। দু’জনেই মদ্যপ অবস্থায় বেঁহুশ ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাড়ি নিয়ে চালক ও খালাসি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে যান। সেখান থেকে মৃতদেহ নিয়ে সম্ভবত শ্মশানে যায় গাড়িটি। এরপর ডিউটিরত অবস্থাতেই ইউনিফর্ম পরে দু’জন আকণ্ঠ মদ্যপান করে গাড়ির ভিতরেই শুয়ে পড়েন। মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালনবিশ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এমন ঘটনা অনভিপ্রেত ও বেদনাদায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটা জানিয়েছি।’ উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘ঘটনার পরেই ওই দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ