Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ফুটবল প্রতিযোগিতায় দু’টি বিভাগে চ্যাম্পিয়ন আমরা ক’জন বয়েজ ক্লাব ও ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব

দুর্গাপুরে ফুটবল প্রতিযোগিতায় দু’টি বিভাগে চ্যাম্পিয়ন আমরা ক’জন বয়েজ ক্লাব ও ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুর ক্লাব সমন্বয় ও মহকুমা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভাল ২০২৫ ফুটবল প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমরা ক’জন বয়েজ ক্লাব। আটটি দলকে নিয়ে মহিলা বিভাগের খেলা আয়োজিত হয়। বুধবার চারটি খেলা হয়। বৃহস্পতিবার দু’টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা হয়। ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ২-১ গোলে অগ্রণী সাংস্কৃতিক পরিষদকে হারিয়ে দেয়। 
Advertisement
ফাইনালে ওঠার পথে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব সেমিফাইনালে ৩-০ গোলে অআকখ কালচারাল ক্লাবকে হারায়। রাখি মাঝি জোড়া গোল করেন। অপর গোলটি করে অলোকা টুডু। অপর সেমিফাইনালে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ১-০ গোলে হারায় ক্লাব ঐকতানকে। রেশমি বাস্কে জয়সূচক গোলটি করেন।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমরা ক’জন বয়েজ ক্লাব। ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে ইস্পাতনগরী দিশারী সঙ্ঘকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ অবস্থায় শেষ হয়। দু’টি গোলই হয় প্রথমার্ধে। খেলাগুলি অআকখ কালচারাল ক্লাবের মাঠে হয়।
অপরদিকে, এসআর দাস ও সবিতা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হয়েছে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব। এদিন তারা ২-১ গোলে ভারতী ভলিবল ক্লাবকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দেয়। আজাদ হিন্দের পক্ষে সূর্য বাউড়ি ও অভিজিৎ বাদ্যকার গোল করে। ভারতী ভলিবলের হয়ে ব্যবধান কমায় শিবম পাশোয়ান। শিবমই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ