Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ 

বাংলাদেশের লোগো দেওয়া পোস্টার কাণ্ডের প্রতিবাদে শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শুক্রবার মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো দেওয়া একটি পোস্টার নজরে পড়তেই হইচই শুরু হয়।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ 
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: বাংলাদেশের লোগো দেওয়া পোস্টার কাণ্ডের প্রতিবাদে শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শুক্রবার মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো দেওয়া একটি পোস্টার নজরে পড়তেই হইচই শুরু হয়। ক্যাঙ্গারু মাদার কেয়ারের নামে ইউনিসেফের পোস্টারটি সাঁটানো ছিল। তার উপরে ভারত সরকারের লোগো ব্যবহার না হয়ে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ লেখা লোগো ছিল। কীভাবে ওই পোস্টার সাঁটানো হল বা কে সাঁটাল তার প্রতিবাদে বিজেপি এদিন বিক্ষোভ দেখায়। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের লোগো লাগানো পোস্টারটি এক মাস ধরে রয়েছে। হাসপাতাল সুপার এব্যাপারে কিছু জানেন না বলছেন। আমরা সুপার বদলের দাবি করেছি। হাসপাতাল সুপার ধীমান মণ্ডল বলেন, পোস্টারটি কীভাবে এল, কে বা কারা সাঁটিয়েছিল সেবিষয়ে তদন্তের জন্য পুলিসে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ