দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী কাশ্মীরা শাহ। এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন তিনি। সেখানেই তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। শোনা যাচ্ছে, গাড়িতে করে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। যদিও কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরা লিখেছেন, ‘ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। অনেক বড় কিছু ঘটতে পারত।’ কাশ্মীরার স্বামী তথা অভিনেতা ক্রুষ্ণা অভিষেক জানিয়েছেন, ভালো আছেন অভিনেত্রী। দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। দুর্ঘটনার পরে তাঁর উপলব্ধি, ‘জীবন অনিশ্চিত। প্রতি মুহূর্তে উপভোগ করা উচিত।’



