Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা রুখতে ১৪ জায়গায় পথবাতি বসাচ্ছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি

দুর্ঘটনা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বাতি বসাচ্ছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। তিনটি জায়গায় সোলার লাইট বসানো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, দ্বারিভিজা মোড়, শিঙিমারি এলাকা, উল্লাডাবরিতে জাতীয় সড়কের পাশে সোলার লাইট বসানো হয়েছে

দুর্ঘটনা রুখতে ১৪ জায়গায় পথবাতি বসাচ্ছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্ঘটনা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বাতি বসাচ্ছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। তিনটি জায়গায় সোলার লাইট বসানো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, দ্বারিভিজা মোড়, শিঙিমারি এলাকা, উল্লাডাবরিতে জাতীয় সড়কের পাশে সোলার লাইট বসানো হয়েছে। পথ দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ। কিছুদিন আগে ময়নাগুড়ি ব্লক রোড সেফ্টি কমিটির বৈঠকে বসে। সেই আলোচনায় পথবাতি বসানোর বিষয়টি উঠে আসে। ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং পুলিস যৌথভাবে ১৪টি স্থান চিহ্নিত করে। ব্লক প্রশাসন জানিয়েছে, একএকটি সোলার লাইটের জন্য ৭০ হাজার টাকা করে খরচ পড়ছে। টেন্ডার প্রক্রিয়া করে কাজ শুরু হয়েছে। যে সমস্ত স্থানগুলিতে দুর্ঘটনার আশঙ্কা বেশি, সেখানে এই বাতি বসানো হচ্ছে। প্রতিটি স্ট্যান্ডে দু’টি করে বাতি থাকছে। 
Advertisement
এই ব্যাপারে ময়নাগুড়ি ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, দুর্ঘটনা রুখতে  রাস্তায় বাতি বসানোর ব্যবস্থা করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, অন্ধকারে   পথ চলতে গিয়ে অনেকে দুর্ঘটনার কবলে পড়েন। এই বাতিগুলি বসানো হলে পথ আলোকিত হবে। মানুষের রাস্তা পারাপার করা সহজ হবে। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে। 
বিডিও বলেন, একদিকে যেমন আমরা পথবাতির ব্যবস্থা করছি, পাশাপাশি বিভিন্ন স্কুলগুলির সঙ্গে কথা হয়েছে। তাদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্কুলের সামনে দুর্ঘটনার আশঙ্কা থাকলে আমরা পদক্ষেপ নেব। সেই স্থানগুলিতে বেরিয়াল বসানো হবে। ‘সাবধানে চালান’- সতর্কতামূলক বোর্ড স্কুলের সামনে বসানো হবে। পুলিসকে সঙ্গে নিয়ে এই কাজ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ