কিটোর: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার মার্কো অনগুলো। বুধবার ইকুয়েডর ফুটবল ফেডারেশন সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানিয়েছে। গত ৭ অক্টোবর দুর্ঘটনায় গুরুতর জখম হন মার্কো। এরপর এক মাসেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ২২ বছরের তরুণ। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন আরও এক ফুটবলার রবার্তো কাবেজাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রবার্তো ইকুয়েডরের বয়সভিত্তিক দলে খেলতেন। উল্লেখ্য, ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল মার্কোর। দেশের জার্সিতে খেলেছেন দু’টি ম্যাচ।



