Bartaman Logo
১০ জুন, ২০২৬

দুর্ঘটনা, মৃত ৭

দুর্ঘটনা, মৃত ৭
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রবল কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। হরিয়ানার ফতেহাবাদে ভাকরা ক্যানালে পড়ে গেল যাত্রীবাহী গাড়ি। এই ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। জখম দু’জন। সেইসঙ্গে বেশ কয়েকজন নিখোঁজ বলেও জানা গিয়েছে। তাঁরা সকলেই মহিলা। শুক্রবার রাতে পাঞ্জাবে একটি বিয়েবাড়ি থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল গাড়িটি। রাত দশটা নাগাদ সর্দারওয়ালা গ্রামে একটি সেতু পেরনোর সময়েই ওই দুর্ঘটনা ঘটে। মহকুমাশাসক জগদীশচন্দ্র বলেন, রাতেই তিনজনকে উদ্ধার করা হয়। গাড়ি ক্যানালে পড়ে যাওয়ার আগেই লাফ দিয়ে চালক বাইরে বেরিয়ে যান। তিনি জখম হননি।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ