উত্তরপ্রদেশে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। ওই ঘটনায় জখম আরও দু’জন। জানা গিয়েছে, শাহজাহানপুরের কাটেলি গ্রামে শুক্রবার রাত ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন রাহুল কুমার (২৫), বিনয় শর্মা (২৭), আকাশ (২২) এবং গোপাল (২৪)। পুলিস সুপার রাজেশ এস জানান, মৃতরা সকলে গোরা ও দেহেনা গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।



