Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা এড়াতে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল

দুর্ঘটনা এড়াতে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্ঘটনা এড়িয়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ট্রেন লাইনচ্যুতর ঘটনা এড়াতে কাটিহার ডিভিশনে ১০টি, আলিপুরদুয়ারে দু›টি এবং রঙিয়া ডিভিশনে একটি পয়েন্ট মেশিন স্থাপন করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখবর জানান। তিনি জানান, যাত্রী ও মালবাহী ট্রেন সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সুরক্ষা বৃদ্ধির জন্য কাটিহার, লামডিং ও তিনসুকিয়া ডিভিশনের বিভিন্ন স্থানে পাঁচটি লেভেল ক্রসিংয়েম ইলেক্ট্রিক লিফটিং ব্যারিয়ার বসানো হয়েছে। তিনসুকিয়া, লামডিং ও আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন স্টেশনে ৪.৬৪২ কিমি সিগন্যালিং নতুন কেবল স্থাপন করা হয়েছে। রেলের সম্পত্তির ক্ষতি রোধ করতে তিনটি স্টেশনে অটোমেটিক ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম চালু করা হয়েছে। একটি রঙিয়া, বাকি দুটি লামডিং ডিভিশনে রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলে ৩২টি লেভেল ক্রসিং গেটে সিস্টেম ইন্টিগ্রিটি টেস্টিং করা হয়েছে। পাঁচটি ডিভিশনে বিভিন্ন ক্ষমতাযুক্ত ২৫৬টি সিগন্যালিং ব্যাটারি পরিবর্তন করা হয়েছে বলে জানান মুখ্য জন সংযোগ আধিকারিক। চালক ও অপারেটরদের চাক্ষুষ তথ্য প্রদান করে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার জন্য  যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হচ্ছে বরে জানান কপিঞ্জলকিশোর শর্মা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ