নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহমেডান স্পোর্টিংয়ের ডামাডোল চলছেই। দেড় মাসেই হুমায়ুন কবীরের সভাপতিত্ব শেষ। দেড় কোটি টাকার চেক বাউন্সের খেসারত দিতে হল পদ হারিয়ে। আপাতত অন্তর্বর্তী সভাপতি নির্বাচিত হলেন গজল জাফর। ১০ আগস্টের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন। কথার খেলাপ হলে রেড রোডের ক্লাব থেকে বহিষ্কার নিশ্চিত। এসবের মধ্যেই রবিবার ডুরান্ড কাপে মাঠে নামছে মেহরাজ ব্রিগেড। যুবভারতীতে তাদের প্রতিপক্ষ অনামী সমলেশ্বরী এফসি।



