Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিন্ন স্বাদের নাটক

চণ্ডীতলা প্রম্পটার-এর প্রযোজনায় সম্প্রতি মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল দু’টি নাটক, ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে ‘তোতা কাহিনী’।

ভিন্ন স্বাদের নাটক
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীতলা প্রম্পটার-এর প্রযোজনায় সম্প্রতি মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল দু’টি নাটক, ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে ‘তোতা কাহিনী’। ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’- এই ব্যঙ্গাত্মক নাটকটির রচয়িতা শিবরাম চক্রবর্তী। নাট্যরূপ দিয়েছেন গীতা দাস, নির্দেশনায় সুমন্ত গঙ্গোপাধ্যায়। এই নাটকটি এক সাদাসিধে কর্মচারী প্রাণকেষ্টকে কেন্দ্র করে আবর্তিত। সে আর্থিকভাবে দুর্বল হলেও আত্মীয়দের সাধ্যমতো আপ্যায়নে কার্পণ্য করে না। কিন্তু আত্মীয়রা তার সরলতার সুযোগ নেয়। তাকে ব্যঙ্গ করে। এক রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। ঘুম ভাঙার পর প্রাণকেষ্ট সেই স্বপ্নের প্রভাবে অদ্ভুত আচরণ করতে শুরু করলে আত্মীয়রা ভয় পেয়ে পালিয়ে যায়। হাস্যরসের মাধ্যমে সমাজের কুসংস্কার এবং ঠুনকো আত্মীয়তার মুখোশ উন্মোচন করে এই নাটক। মুখ্য চরিত্রে প্রদীপ রায়ের অভিনয় অনবদ্য। 

Advertisement

এদিনের দ্বিতীয় নাটক ছিল ‘তোতা কাহিনী’। নির্দেশনায় ছিলেন প্রদীপ রায়। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাব্যবস্থার কৃত্রিমতার সমালোচনা করেছেন। পাখিটি স্বাধীন মনের প্রতীক। প্রকৃত শিক্ষা মানে মুক্তচিন্তা ও আনন্দদায়ক জ্ঞানার্জন। জবরদস্তি মুখস্থ করিয়ে দেওয়া নয়। অভিনয়ে ছিলেন আদিত্য রায়, শুভম দাস, পিয়াসা ঘোষ প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ