নহলীর আয়োজনে সম্প্রতি তিনদিন ব্যাপী একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় আয়োজিত হয়েছিল। এই উৎসবে আমন্ত্রিত পাঁচটি নাটকের দল মোট ছ’টি নাটক পরিবেশন করে। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য, নাটক, সংগীত ও দৃশ্যকলা আকাদেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। প্রথমদিন ‘মেঘমুলুকে’ নাট্যগোষ্ঠী পরপর দু’টি ছোট নাটক পরিবেশন করে। প্রথমটি ‘সাধু কালাচাঁদ’ ও দ্বিতীয়টি মূক নাটক ‘টুকরো গল্প’। উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় কালিদাসের জীবনী নিয়ে একটি উপস্থাপনা। আয়োজনে ‘বারেন্দ্রপাড়া কথকতা’। এরপর পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’। শেষদিন ‘সুর-বাণী মিউজিক আকাদেমি’ লোকসংগীত পরিবেশন করে। উৎসবের শেষ প্রযোজনা মঞ্চস্থ করে ‘শ্যামবাজার অন্যদেশ দৃষ্টিহীন নাট্যসংস্থা।’



