সংবাদদাতা, দিনহাটা: দীর্ঘদিন ধরে বকেয়া ছিল বিদ্যুৎ বিল। এবারে দুয়ারে সরকার শিবিরে সেই বিল মকুবের জন্য আবেদন করেন একাধিক গ্রাহক।। দিনহাটা মহকুমায় ১ হাজার ৮২২ জন গ্রাহক তাঁদের বিল নিয়ে দুয়ারে সরকার শিবিরে এসেছিলেন। ১ হাজার ৭৭৪ জনের আবেদন গ্রহণ করে বিদ্যুৎ দপ্তর। ৭৫ লক্ষ টাকা বকেয়া বিল মকুব করে দেওয়া হয়েছে। ২৯ লক্ষ বকেয়া বিল আদায় হয়েছে বিদ্যুৎ দপ্তরের।
Advertisement
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয়েছিল। সেই শিবির চলাকালীন বকেয়া বিল জমা দিলে অর্ধেক মকুবের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিল মকুব করার জন্য অনেকেই এসে হাজির হয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। ডোমেস্টিক, কমার্শিয়াল, এগ্রিকালচার বা ইন্ডিয়াস্ট্রিয়াল ক্ষেত্রে বাকি থাকা বিদ্যুৎ বিল জমা দেওয়ার ক্ষেত্রেই এই ছাড়ের ব্যবস্থা ছিল।
২০১৮ সালের আগে বকেয়া বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। বিল জমা না দেওয়ার কারণে সুদ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করলেই এই সুযোগ পাবেন গ্রাহকরা। দুয়ারে সরকারের সময় বিশেষ প্রচার অভিযান চালানো হয় গ্রামে গ্রামে। যেসব গ্রাহক বিদ্যুতের বিল দেননি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন দপ্তরের কর্মীরা। আর তাতেই মিলে এই সাফল্য।
১ হাজার ৭৭৪ জন গ্রাহকের কাছে বকেয়া ছিল দেড় কোটি টাকা। তাঁরা দুয়ারে সরকারের মাধ্যমে বকেয়া বিল মেটানোর আবেদন করেন। ৭৫ লক্ষ টাকা তাঁদের বকেয়া বিল মকুব করে দেওয়া হয়েছে। মোট ২৯ লক্ষ টাকা ইতিমধ্যেই জমা করেছেন ওই গ্রাহকরা। তবে ৪৮ জন গ্রাহকের আবেদন গ্রহণ হয়নি। ২০১৮ সালের পরে তাঁদের বিল বকেয়া ছিল। সেই কারণে তাঁদের অর্ধেক ছাড়ের সুবিধা দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের দিনহাটার ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার বলেন, ১ হাজার ৮২২ জন গ্রাহক বিদ্যুৎ বিল মকুবের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার শিবিরে। ১ হাজার ৭৭৪ জনের আবেদন গ্রহণ হয়েছে। প্রায় ৭৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হয়েছে এই গ্রাহকদের। ২০১৮ সালের পরে বকেয়া বিল থাকায় ৪৮ জন গ্রাহকের আবেদন আমরা গ্রহণ করতে পারিনি।