Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ডুয়ার বাগদান

ডুয়ার বাগদান
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বাগদান সারলেন পপ গায়িকা ডুয়া লিপা। ৩৪ বছর বয়সি অভিনেতা কলম টার্নারের সঙ্গে আংটি বদল করবেন ডুয়া। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে কলমের সঙ্গে সম্পর্কে রয়েছেন ডুয়া। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। সদ্য ডুয়া সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁর আঙুলে আংটি দেখা গিয়েছে। তারপর থেকেই শুরু হয় বাগদানের জল্পনা। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে ডুয়া বা কলম সরাসরি মুখ খোলেননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ