Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুপুরের পর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, একনজরে জানুন কলকাতার আবহাওয়া

দুপুরের পর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, একনজরে জানুন কলকাতার আবহাওয়া
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে শীতের আমজে শেষ। রাজ্যের গ্রামীণ এলাকাতে এখনও ঠান্ডার হালকা ছোঁয়া অনুভূত হলেও, কলকাতা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। বেলা ১০টার পর থেকেই মালুম হচ্ছে রোদের তাপ। তবে আজ, শুক্রবার দুপুরের পর থেকে শহরের কোনও কোনও অংশে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ।
Advertisement
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রি। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। শুক্রবারও আকাশ কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ