Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার সফরে সঙ্গী দুয়া

দীপিকার সফরে সঙ্গী দুয়া
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের একরত্তি কন্যা দুয়ার বয়স মাত্র কয়েক মাস। মেয়ে এখন দীপিকার প্রায়োরিটি। তাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না নায়িকা। সদ্য দিলজিৎ দোসাঞ্জের বেঙ্গালুরু কনসার্টে হাজির ছিলেন নায়িকা। সেই যাত্রাতেও দুয়া ছিল মায়ের সর্বক্ষণের সঙ্গী। কাজ সেরে মেয়েকে নিয়ে মুম্বই ফেরার সময় বিমানবন্দরে পাপারাৎজির ফ্রেমবন্দি হলেন দীপিকা। প্রথমবার মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। দীপিকা এখনও শ্যুটিং ফ্লোরে ফেরেননি। আরও কয়েক মাস মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে চান বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। বেশ কিছু চিত্রনাট্য তাঁর পছন্দ হলেও নতুন কোনও প্রজেক্টের জন্য এখনও ডেট দেননি নায়িকা। বরং শ্যুটিংয়ে ফিরে বাকি থাকা পুরনো কাজ আগে শেষ করতে চান বলে জানিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ