Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার ক্যামিও

দীপিকার ক্যামিও
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’— সঞ্জয়লীলা বনশালীর পরিচালনায় নানা রূপে দর্শক দীপিকা পাড়ুকোনকে আবিষ্কার করেছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন নায়িকা। একরত্তি কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত তিনি। তবে শীঘ্রই কাজে ফিরবেন। শোনা যাচ্ছে, ফের সঞ্জয়লীলার একটি ছবিতে দেখা যাবে দীপিকাকে। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন নায়িকা। ‘লাভ অ্যান্ড ওয়ার’ তৈরি করছেন পরিচালক। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের মতো তারকা অভিনেতারা রয়েছেন সেই ছবিতে। সেখানেই নাকি ক্যামিও হিসেবে দেখা যাবে দীপিকাকে। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই কিছু খোলসা করতে চাননি নির্মাতারা। অন্যদিকে শোনা যাচ্ছে, দীপিকা ও রণবীর কাপুর অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির দ্বিতীয় ভাগ আসছে। সে ছবি নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। করণ জোহরের প্রযোজনা সংস্থার তরফে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ