নয়াদিল্লি, ১ নভেম্বর: ছেলের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাবার। গতকাল, বৃহস্পতিবার দীপাবলির রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরার ফর্স বাজার এলাকায়। মৃতের নাম আকাশ শর্মা (৪৪)। গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। এই খুনের নেপথ্যে জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক নাবালককে আটক করেছে পুলিস।
Advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ আকাশ, তাঁর ভাগ্নে ঋষভ শর্মা (১৬) এবং আকাশের পুত্র কৃষ শর্মা (১০) তাঁদের বাড়ির সামনেই বাজি ফাটানোয় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর একটি মোটরবাইকে করে এক নাবালক সেখানে উপস্থিত হয়। সে আকাশের পা ছুঁয়ে প্রণামও করে। সেখানেই উপস্থিত ছিল আততায়ী। তাঁর মুখ কালো কাপড়়ে ঢাকা ছিল। কিছুক্ষণ পর আচমকাই সেই ব্যক্তি পকেট থেকে একটি বন্দুক বের করে আকাশকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। গুলিতে ঝাঁঝড়া হয়ে যায় আকাশের দেহ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। এরপরই সেখান থেকে চম্পট দেয় ওই ব্যক্তি এবং নাবালক। ঘটনায় আহত হয় আকাশের পুত্রও। আকাশের ভাগ্নে ঋষভ আততায়ীর পিছনে ধাওয়া করলে আততায়ী তাকে লক্ষ্য করেও গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিস। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের ওই নাবালককে আটক করেছেন পুলিস আধিকারিকরা।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত ওই নাবালক আকাশকে কিছু টাকা ধার দিয়েছিলেন। কিন্তু একাধিকবার বলা সত্ত্বেও আকাশ সেই টাকা ফেরত দেননি। সেই আক্রোশ থেকেই আকাশকে খুন করার উদ্দেশ্যে নাবালকটি এক গুন্ডাকে ভাড়া করে। বৃহস্পতিবার পরিকল্পনা মাফিক আকাশকে খুন করা হয়। তবে ঘটনার পর থেকেই আততায়ীপলাতক। পুলিস তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিস সূত্রে খবর, বর্তমানে ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।