অবৈধ মদের চোরাচালান রুখতে গিয়ে মৃত ১ পুলিশ আধিকারিক
  • ২ নভেম্বর, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

ভোপাল, ২ নভেম্বর: অবৈধ মদের চোরাচালান আটকাতে তৎপর হয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। কিন্তু তা রুখতে গিয়ে অবৈধ কারবারিদের হাতে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। বিশেষ সূত্রে খবর পেয়ে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ইন্দোর-বেতুল জাতীয় সড়কে নজরদারি চালাচ্ছিল পুলিশ। খবর আসে একটি ধাবায় দাড়িয়ে রয়েছে মদ বোঝাই একটি অবৈধ ট্রাক। ধাবায় পুলিশ হানা দিতেই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে ড্রাইভার। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে যান দিলীপ পুরি।তখনই পালাতে গিয়ে আধিকারিকের উপরট্রাক তুলে দেয় অভিযুক্ত ড্রাইভার। এরপর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ট্রাক ছেড়ে পালায় অভিযুক্ত ড্রাইভার। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement

এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছন আবগারি বিভাগের এসআই পূজা গেহলট। তিনি জানান, ‘দিলীপ পুরিকে আঘাত করার পর ট্রাক ফেলে দিয়ে ওই এলাকা থেকে চম্পট দেয় ড্রাইভার। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পরে ট্রাকটি আটক করা হয়। ট্রাকের মধ্যে একটি গোপন কামরা পাওয়া যায়। সেখানেই ওই অবৈধ মদগুলি রাখা ছিল। তল্লশি চালানোর পর ট্রাকটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।’ প্রাথমিক তদন্তের পর ট্রাকটি হারদা থেকে খাঁতেগাঁওয়ের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।