Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পোপ হতে চান! রসিকতা ট্রাম্পের

পোপ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমের সামনে ঠিক এমনটাই দাবি করেছেন তিনি। অবশ্য পুরোটাই মজার ছলে। গত ২১ এপ্রিল মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর শেষকৃত্যে নীল স্যুট পরে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ট্রাম্প।

পোপ হতে চান! রসিকতা ট্রাম্পের
  • ২ মে, ২০২৫ ০৫:০৫
Prefer us on Google

নিউ ইয়র্ক: পোপ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমের সামনে ঠিক এমনটাই দাবি করেছেন তিনি। অবশ্য পুরোটাই মজার ছলে। গত ২১ এপ্রিল মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর শেষকৃত্যে নীল স্যুট পরে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়, এবার ভাটিকান সিটির পোপ কে হতে পারেন? তার উত্তরে ট্রাম্প নিজেকেই সেই আসনে বসানোর আগ্রহ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমিই পোপ হতে চাই? সেটাই আমার প্রথম পছন্দ।’ তবে নিজের কথা মজা করে বললেও পরবর্তী পোপ কে হবেন, সে ব্যাপারে যে তাঁর কোনও আগ্রহ নেই, সেটাও উল্লেখ করেন। অনেকেই বলেছেন, ট্রাম্প পোপের আসনে বসলে তা ইতিহাসে আশ্চর্যজনক ঘটনা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ