নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার মহকালীতলার নিখোঁজ যুবক লক্ষ্মণ চৌধুরীর খোঁজে সোমবার দিনভর পুলিস তল্লাশি চালাল। পুলিস কুকুর থেকে স্পিডবোট নামিয়ে নদীপথেও তল্লাশি অভিযান চলে। যদিও রাত পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ ওই যুবকের সন্ধান মেলেনি। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ওই যুবক নিখোঁজ হয়ে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস স্থানীয় এক ক্লাবের সদস্য শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তারও করেছে। কিন্তু লক্ষ্মণের খোঁজ মেলেনি। এরই জেরে রবিবার বাঁশবেড়িয়াতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।



