ভুল অপারেশনে শিশুমৃত্যুর অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক
  • ১২ অক্টোবর, ২০২৬ ২২:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভুল অপারেশনে চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় এক চিকিৎসককে গ্রেপ্তার করল বর্ধমান থানা। বনোজ দে নামে ওই চিকিৎসককে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

কয়েকদিন আগে বর্ধমানের নবাবহাটে ভুয়ো ডাক্তার সাইদুল হক চার বছরের শিশুর ফাইমোসিস অপারেশন করে। অ্যানাস্থেশিয়া দিয়েছিলেন বোনোজ দে নামে ওই চিকিৎসক। মৃত শিশুর পরিবারের লোকজন দাবি করেন, অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে তাঁদের কিছু জানানো হয়নি। মৃত্যুর পর তাদেরকে বিষয়টি জানানো হয়। অ্যানাস্থেশিয়া দেওয়ার পর শিশুটির শরীর নীল হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই বর্ধমান থানার পুলিশ তদন্ত নামে। 

ভুয়ো চিকিৎসক সাইদুল হককে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। বনোজ দে আত্মগোপন করেছিলেন। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত শিশুর বাবার জয়ন্ত রায় বলেন, ‘বোনাজ  দে এবং সাইদুল হকের  দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার’।