Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও গৃহপালিত প্রাণী উঠতে দেবেন না’, দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রচার চালাচ্ছে পুলিস

কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারিত হওয়ার পর গাড়ির গতি বেড়ে যাওয়ায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। হচ্ছে প্রাণহানিও। কেন এমন দুর্ঘটনা ঘটছে, তার কারণ অনুসন্ধান করছে পুলিস।

‘কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও গৃহপালিত প্রাণী উঠতে দেবেন না’, দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রচার চালাচ্ছে পুলিস
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারিত হওয়ার পর গাড়ির গতি বেড়ে যাওয়ায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। হচ্ছে প্রাণহানিও। কেন এমন দুর্ঘটনা ঘটছে, তার কারণ অনুসন্ধান করছে পুলিস। আর তা করতে গিয়ে পুলিস বেশ কয়েকটি বিষয় দেখতে পেয়েছে। যেমন হঠাৎ করে গাড়ির সামনে গৃহপালিত প্রাণীর চলে আসা দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছে তারা। তাই গৃহপালিত প্রাণী যাতে ওই ব্যস্ত রাস্তায় না ওঠে, তার জন্য প্রচার অভিযান শুরু করল পুলিস। এনিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। গৃহপালিত পশু নিয়ন্ত্রণ করার জন্য বাসিন্দাদের কাছে আহ্বান করা হচ্ছে পুলিসের পক্ষ থেকে। সেই সঙ্গে রাস্তা পারাপারের সময়ে যাতে সাবধানতা অবলম্বন করা হয় এবং সার্ভিস রোড ব্যবহার করা হয়, সেই অনুরোধও করা হচ্ছে।

Advertisement

মুরলীধর শর্মা পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ে সমীক্ষার নির্দেশ দেন। সেই সঙ্গে গতি নিয়ন্ত্রণের জন্য বসানো হয় ক্যামেরা। বর্তমানে ৮০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বসানো হচ্ছে সাইনেজ। সেই সঙ্গে জেটিয়া সহ অন্যান্য থানাগুলিও গৃহপালিত প্রাণী নিয়ন্ত্রণ করার জন্য মাইকে প্রচার শুরু করেছে। এ ব্যাপারে পুলিস কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে, বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে। ওই রাস্তায় বসানো হচ্ছে ক্যামেরা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে মিরর বসানো হয়েছে। তবে রাস্তায় যাতে কোনওভাবে গবাদি প্রাণী চলে না আসে, সেজন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। শুরু হয়েছে প্রচার। এছাড়া কলকাতায় যেমন সারা বছর সমীক্ষা চলে, তেমনই বারাকপুর পুলিস কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাতেও সমীক্ষা করা হবে। দুর্ঘটনা নিয়ন্ত্রণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ