Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ডনের দেশে পা রাখলেন রোহিত

ডনের দেশে পা রাখলেন রোহিত
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
পারথ: ভারতীয় শিবিরে যোগ দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা চলার সময়ই পারথে পৌঁছলেন হিটম্যান। গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এজন্যই সিরিজের প্রথম টেস্টে খেলেননি। বাবা হওয়ার দশদিনের মধ্যেই ডনের দেশে পা রাখলেন তিনি। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুম্বইকরই নেতৃত্ব দেবেন। তার প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচেও নামবেন তিনি। তবে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ওপেনিংয়ে জুটি ২০১ রান তোলার পর রোহিতকে ওপেনারের ভূমিকায় দেখা যাবে কিনা, তা নিয়ে চর্চা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ