Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানকুনিতে রাজ্য  সম্মেলন, অর্থ  সংগ্রহ সেলিমের

ডানকুনিতে রাজ্য  সম্মেলন, অর্থ  সংগ্রহ সেলিমের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি সিপিএমের ২৭ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ডানকুনিতে। এই সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যেই ডানকুনিকে নানাভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ডানকুনির বিভিন্ন জায়গায় ঘুরে অর্থসংগ্রহ করেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন দলের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ সহ কর্মীরা এই অর্থসংগ্রহ অভিযানে শামিল হয়েছিলেন। পরে দেবব্রতবাবু বলেন, রাজ্য সম্মেলন শেষ হওয়ার পর আমরা পরবর্তী বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করব। দিদি-মোদি মিলে দেশ ও রাজ্যকে রসাতলে পাঠিয়েছে। বামপন্থীদেরই তাই পরিস্থিতি বদলের দায়িত্ব নিতে হবে। রাজ্য সম্মেলনে তা নিয়ে চর্চা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ