Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানকুনিতে দুর্ঘটনায় চালকের মৃত্যু,  লিলুয়ায় প্রৌঢ়কে পিষে দিল লরি

ডানকুনিতে দুর্ঘটনায় চালকের মৃত্যু,  লিলুয়ায় প্রৌঢ়কে পিষে দিল লরি
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: ডানকুনিতে পথ দুর্ঘটনায় পণ্যবাহী এক ছোট গাড়ির চালকের মৃত‌্যু হয়েছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। ওই ঘটনায় আরও একজন জখম হয়েছেন। তিনি গাড়ির ফাস্ট্যাগ করাচ্ছিলেন। জখম ব্যক্তির নাম তপন সর্দার। তিনি শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে এখন চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে ডানকুনি-বর্ধমান জাতীয় সড়কে মিনিট্রাকের চালক গাড়িতে বসেই ওই ফাস্ট্যাগ কর্মীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় অন্য একটি পণ্যবাহী ছোট গাড়ি দ্রুত বেগে এসে ধাক্কা মারে। ফলে মিনিট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়ি চালকের মৃত্যু হয়। জখম হন তপনবাবু। অন্যদিকে, ঘাতক গাড়ির চালক দ্রুতবেগে পালিয়ে যায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিস ঘটনাস্থলে আসে। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটির খোঁজ শুরু হয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃতের নাম হিরন্ময় ধর (৫৮)। বাড়ি লিলুয়ার চকপাড়ায় রবীন্দ্র সরণিতে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে আচমকা জিটি রোডে সাইকেল নিয়ে পড়ে যান ওই ব্যক্তি। সেই সময় একটি লরি এসে পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ