Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটায় সিপিএমের কার্যালয় ভাঙচুর

শনিবার সিপিএমের কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে সিপিএম দাবি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দিনহাটায় সিপিএমের কার্যালয় ভাঙচুর
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: শনিবার সিপিএমের কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে সিপিএম দাবি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণের প্রতিবাদে দিনহাটায় মিছিল বের করে তৃণমূল। সেই মিছিল দিনহাটা শহরে সিপিএমের দলীয় কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আক্রমণ হয়।  সিপিএমের কার্যালয়ে থাকা চেয়ার টেবিল, সিসি ক্যামেরা  ভেঙে ফেলে দুষ্কৃতীরা। সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা দিনহাটা শহরে আমাদের কার্যালয় ভাঙচুর করেছে। মানুষ তাদের যোগ্য জবাব দেবে। দিনহাটা শহর ব্লক তৃণমূল সভাপতি বিশু ধর বলেন, সিপিএমকে আক্রমণ করার প্রয়োজন আমাদের নেই। প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ