Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেঙ্গু প্রতিরোধে মাইক্রো প্ল্যানিংয়ের নির্দেশ নবান্নের

ডেঙ্গু প্রতিরোধে মাইক্রো প্ল্যানিংয়ের নির্দেশ নবান্নের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন গ্রীষ্ম এবং বর্ষায় মানুষকে ডেঙ্গুর হাত থেকে রেহাই দিতে এখন থেকেই কাজে নামার নির্দেশ দিল নবান্ন। শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গু মোকাবিলা নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে মাইক্রো প্ল্যানিং করে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে সমস্ত এলাকায় গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, সেখানে বেশি করে নজরদারি চালাতে বলা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ড্রোনের সাহায্য নিতেও বলা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে যে অ্যাপ তৈরি করা হয়েছে, সেটি যথাযথ ব্যবহার করতে বলা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ