Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিনভর যানজটে নাকাল শহরবাসী

দিনভর যানজটে নাকাল শহরবাসী
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনভর শহর জুড়ে তীব্র যানজটের সম্মুখীন হল সাধারণ মানুষ। সন্ত রবিদাসের মিছিলই এই যানজটের কারণ বলে পুলিস সূত্রে খবর। বুধবার দুপুরের দিকে পার্ক সার্কাস থেকে এই মিছিল বেরিয়ে মৌলালি, ধর্মতলা হয়ে পার্ক স্ট্রিটে পৌঁছয়। বিকেলে ফের সেই মিছিল আবার ওই একই পথে পার্ক সার্কাস ফেরে। এর ফলে দিনভর নাকাল হতে হয় সাধারণ মানুষকে। 
Advertisement
দুপুরের দিকে অনেক স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সন্ধ্যায় ধর্মতলা থেকে শিয়ালদহগামী সমস্ত বাস ঘুরিয়ে দেওয়া হয়। ইডেন গার্ডেন্স ঘুরে লেনিন সরণি ধরে সেই বাসগুলি। যার ফলে তীব্র যানজট হয়। বসিরহাটের বাসিন্দা চাকুরিজীবী সজল মান্না বলছিলেন, ধর্মতলা থেকে শিয়ালদহর বাস ধরলাম। প্রায় দেড় ঘণ্টা বসে আছি। ৬টা ৪০-এর ট্রেনটা আর পেলাম না। কী কারণে এত জ্যাম, বুঝতেই পারছি না। ধর্মতলা থেকে অনেক বাস বেরিয়ে যানজটের জন্য আবার ডিপোতেই ফিরে যায়। যার ফলে ফুটপাত ধরে হাঁটতে থাকে মানুষ। এক আইনজীবী বলছিলেন, সেই হাইকোর্ট থেকে হাঁটতে হাঁটতে এই লেনিন সরণির মুখে এলাম। একটাও বাস পাচ্ছি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ