Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দাম্পত্য কলহের গল্প

দাম্পত্য কলহের গল্প
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
১০ বছরের দাম্পত্য সফর পেরিয়ে এসেছে ঝর্ণা ও কৃশানু। আচমকা তারা আটকে পড়ে একটি ঘরে। শুরু হয় কলহ। সে কলহ এমন পর্যায়ে পৌঁছয় পাশের ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় এক প্রৌঢ়। দরজায় কড়া নাড়ে সে। দরজা খুলে গেলে প্রৌঢ় বলে, ‘আহা, একটু আস্তে কথা বলো। শান্তিতে মরতেও দেবে না নাকি?’ এরপর কোন দিকে মোড় নেবে সেই দম্পতির সম্পর্ক? তা নিয়েই পরিচালক কুমার চৌধুরী তৈরি করেছেন তাঁর পরবর্তী সিনেমা ‘ডু নট ডিস্টার্ব’। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। চন্দন সেন, দেবপ্রতীম দাশগুপ্ত, দুলাল সরকার সহ অনেকে থাকছেন অভিনয়ে। সুরজিৎ চট্টোপাধ্যায় ও দুর্নিবার সাহার কণ্ঠে গানও শোনা যাবে ছবিতে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ